ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • বেতাগীতে ডায়রিয়ায় এক দিনে ২ জনের মৃত্যু

    বেতাগীতে ডায়রিয়ায় এক দিনে ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    করোনার প্রাদুর্ভাবের মধ্যেই বরগুনার বেতাগীতে বেড়েছে ডায়রিয়ায় প্রকোপ। এতে আজ শনিবার এক দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা গ্রামের নুরুল ইসলাম (৭০) ও বেতাগী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের চন্দ্র ভানু (৬০)।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রতিদিন বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আসন নেই। 

    রোগীরা ঠাঁই নিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেসহ আশপাশের বরান্দায়। অনেকে করোনা সংক্রমণের ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন না। গত ১৫ মার্চ থেকে শনিবার (১৭ এপ্রিল) পর্যন্ত ১৩৭ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১০১ জন। ভর্তি আছেন ৩৬ জন। শুক্রবার থেকে প্রতিদিনই ২০-২৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এদের মধ্যে অধিকাংশই বয়স্ক, নারী ও শিশু।

    এ বিষয় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা তেন মং বলেন, হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ যথাযথ রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ