ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • চীনা নাগরিকসহ তালতলীতে ৫ শ্রমিকের করোনা শনাক্ত

    চীনা নাগরিকসহ তালতলীতে ৫ শ্রমিকের করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে নির্মাণাধীন আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকসহ ৫ শ্রমিকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি ও আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    সূত্রে জানা গেছে, তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্র আইসোটেকে ৩ জন চীনা ও ২ জন বাংলাদেশি শ্রমিক একত্রে কাজ করেন। এরা হলেন চীনা নাগরিক হু হাং যুন (৪৫), প্যান গ্যাং (৪৯) ও চিন হ্যাও (৩৭) এবং বাংলাদেশি সাগর (২৪) ও রেজাউল করিম (২৫)। এরা সকলেই ওই বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত। বেশ কিছুদিন ধরে তাদের শরীরে জ্বর সর্দি-কাশি দেখা দিলে গত ১৪ এপ্রিল তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে তা বরিশাল শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাবে (করোনা ল্যাব) পাঠিয়ে দেয়া হয়।

    আজ শনিবার রাতে তাদের ৫ জনের করোনা পজিটিভ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়। চীনা ৩ নাগরিককে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ভিতরে বিদেশি শ্রমিকদের থাকার জন্য নির্মিত ভবনের আইসোলেশনে ও দেশি শ্রমিকদের তাদের বাড়িতে রেখে চিকিৎসকের পরামর্শে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

    আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, তালতলীতে চীনা নাগরিকসহ ৫ শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে না চলায় যুবকরাই বেশী করোনায় আক্রান্ত হচ্ছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে হবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ