ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • কালবৈশাখী ঝড় ও গরম বাতাসে

    আমতলীতে শতাধিক কৃষকের বোরো ধানের ক্ষতি!

    আমতলীতে শতাধিক কৃষকের বোরো ধানের ক্ষতি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ধানের পরাগায়নের সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও আবহাওয়ার তাপমাত্রা বেড়ে যাওয়ায় (গরম বাতাসে) বরগুনার আমতলী উপজেলায় প্রায় শতাধিক কৃষকের চলতি বোরো ধান বিনষ্ট হয়ে গেছে। একদিকে করোনার ছোবলে সর্বশান্ত অন্যদিকে প্রয়োজনীয় ফসল ঘরে তুলতে না পারায় হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ কৃষকরা।

    সম্প্রতি আমতলী উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড় ও গরম বাতাস। একদিন পরে হঠাৎ করে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক স্থানীয় কৃষকের ১২০ হেক্টর জমিতে চাষকৃত বোরো ধানের শীষ সাদা বর্ণ ও চিটা হয়ে যায়। এ বোরো ধান বিনষ্টের জমির পরিমাণ দিন দিন আরও বৃদ্ধি পাওয়ায় খাদ্য ঘাটতির আশঙ্কায় রয়েছে স্থানীয় কৃষকরা।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে এ উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩১০ হেক্টর। কিন্তু হঠাৎ ধানের পরাগায়নের সময় কালবৈশাখী ঝড় ও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে অধিক বৃদ্ধি পাওয়ায় আগাম জাতের বোরো ধানের শীষ বিনষ্ট হয়ে সাদা বর্ণ হয়ে গেছে। এতে শতাধিক কৃষকদের রোপনকৃত ১২০ হেক্টর জমির বোরো ধান বিনষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা। 

    উপজেলার মহিষডাঙ্গা ও খাকদান এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা জানায়, ধানের পরাগায়নের সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও গরম বাতাসে আমাদের জমির রোপনকৃত আগাম জাতের বোরো ধান সাদা বর্ন হয়ে চিটা হয়ে গেছে।

    উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম মুঠোফোনে বলেন, ধানের পরাগায়নের সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও আবহাওয়ার তাপমাত্রা বেড়ে যাওয়ায় শতাধিক কৃষকের চাষকৃত বোরো ধানের শীষ সাদা বর্ণ ও চিটা হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের অচিরেই প্রণোদনা দেওয়ার প্রক্রিয়া শুর” হতে পারে। তিনি আরো বলেন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষকদের বোরো ধান ক্ষেতে সার্বক্ষণিক পানি ধরে রাখার পরামর্শ দেয়া হচ্ছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ