ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বরগুনায় ভাতিজার শাবলের আঘাতে চাচার মৃত্যু: আটক ২

    বরগুনায় ভাতিজার শাবলের আঘাতে চাচার মৃত্যু: আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় কলাগাছ লাগানো নিয়ে চাচা-ভাতিজার বাকবিতণ্ডার সময় ভাতিজার হামলায় আহত চাচা মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাই ও ভাইয়ের ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

    নিহতের নাম মোঃ সুলতান আহমেদ (৬০)। তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুলিশাখালী গ্রামের মরহুম আদম আলীর ছেলে।

    শনিবার (২৪ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) সকালে সুলতান আহমেদকে শাবল দিয়ে পিটিয়ে আহত করেন তার ছোট ভাই সোহরাব হোসেনের ছেলে মিরাজ।

    পুলিশ ও স্থানীরা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের জমিতে কলাগাছ লাগাতে যান মোঃ সুলতান আহমেদ। এ সময় ওই জমি নিজেদের দাবি করে তাতে কলাগাছ লাগাতে বাঁধা দেন তার ছোট ভাই মোঃ সোহরাব হোসেনের ছেলে মিরাজ (২৫)। এ নিয়ে মিরাজের সঙ্গে সোহরাব হোসেনের বাকবিতণ্ডা হলে সোহরাব হোসেনকে শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন মিরাজ।

    পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সুলতান আহমেদ মারা যান।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, বৃদ্ধ সুলতান আহমেদকে পিটিয়ে হত্যার অভিযোগে তার ছোটভাই সোহরাব হোসেন ও তার ছেলে রিয়াজকে আটক করা হয়েছে। এ ঘটনায় সোহরাব হোসেনের অপর ছেলে মিরাজ পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের রোববার আদালতে হাজির করা হবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ