ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • পাথরঘাটায় গৃহবধুর আত্মহত্যা

    পাথরঘাটায় গৃহবধুর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্নহত্যা করেছে। রবিবার (২৫এপ্রিল ) উপজেলার ২নং নাচনাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। নিহত জেসমিন (২৭) ওই গ্রামের আফজাল হোসেনের বড় ছেলে বেল্লালের স্ত্রী। পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার সবুজনগর ইউনিয়নের মোঃ সোহরাব মাতুব্বর এর কন্যা  জেসমিন। 

     বেল্লাল বলেন, রাতে জেসমিনের সাথে জেসমিনের বাবার ফোনে কথা কাটাকাটি হয়। তবে  কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা তিনি সঠিকভাবে বলতে পারেননি। সকালে বেল্লাল শশুর বাড়ী থেকে নিজ বাড়ী নাচনাপাড়ায় ফিরে আসার পথেই তার স্ত্রী জেসমিন আক্তারের গলায় ফাঁস দিয়ে মারা যাওয়ার খবরটি পেয়ে দ্রত বাসায় ছুটে আসেন বলে জানান । 

    এসআই মামুন জানান, সাংসারিক অভাব অনটন ও নানা বিষয় নিয়ে স্বামী ও শ্বশুর-শ্বাশুরীর সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া হয় তার। এরই পরিপ্রেক্ষিতে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারন জানতে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই সবকিছু জানা যাবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ