ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • কোরআন পড়তে যাওয়া হলোনা শিশু তামান্নার

    কোরআন পড়তে যাওয়া হলোনা শিশু তামান্নার
    সড়ক দুর্ঘটনা- প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় মাটি বহনকারী ট্রলির নিচে চাপা পড়ে ৮ বছর বয়সি তামান্না নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ট্রলি ও চালককে আটক করে থানা পুলিশের হাতে  সোপর্দ করেছে।

    সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার নিজলাঠিমারা গ্রামের ওহেদ মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। শিশু তামান্না একই এলাকার দুলাল খানের মেয়ে।

    প্রত্যক্ষদর্শী জাকির মিয়া জানান, শিশু তামান্না ও তার সহপাঠি জান্নাতি দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি মক্তবে কোরআন শরীফ পড়তে বাড়ি থেকে বের হয়।

    কোরআন পড়তে যাওয়ার পথে অহেদ মেম্বারের বাড়ির সামনে পর্যন্ত গেলে তামান্নার পিছন থেকে চায়না প্রজেক্টের আওতায় মাটি টানা কাজে নিয়োজিত একটি ট্রলি ধাক্কা দেয়।

    পরে স্থানীয় মাসুম মিয়া দ্রুত তামান্নাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তামান্নার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, ঘাতক ট্রলির চালককে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    কে.আর/ কে.কে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ