ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • বরগুনায় ট্রলির চাকায় পিষ্ট ৮ বছরের শিশু 

    বরগুনায় ট্রলির চাকায় পিষ্ট ৮ বছরের শিশু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় মাটি টানা ট্রলির নিচে চাপা পড়ে আট বছর বয়সি তামান্না নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ট্রলি ও চালককে আটক করে থানায় দিয়েছে।

    সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার নিজলাঠিমারা গ্রামের ওহেদ মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। শিশু তামান্না একই এলাকার দুলাল খানের মেয়ে।

    প্রত্যক্ষদর্শী জাকির মিয়া বলেন, শিশু তামান্না ও তার সহপাঠি জান্নাতি দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি মক্তবে কোরআন শরীফ পড়তে বাড়ি থেকে বের হয়েছিলেন। কোরআন শরীফ পড়তে যাওয়ার পথে অহেদ মেম্বারের বাড়ির সামনে পর্যন্ত গেলে পিছন থেকে চায়না প্রজেক্টের আওতায় মাটি টানা কাজে নিয়োজিত একটি ট্রলি ধাক্কা দেয়। পরে স্থানীয় মাসুম মিয়া দ্রুত তামান্নাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তামান্নার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন জানান, ঘাতক ট্রলির চালককে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ