ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • আমতলীতে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্ভোধন     

    আমতলীতে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্ভোধন     
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে সাধারণ, গরীব ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্ধোধন হয়েছে ।মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় পৌর শহরের নূরজাহান ক্লাবের সামনে  উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। 

    আমতলী উপজেলার নির্ধারিত টিসিবি ডিলারের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান টিসিবি’র পণ্য বিক্রি করার ব্যবস্থা করেন। মঙ্গলবার  উপজেলা তিনশ  সাধারন অসহায় মানুষের মাঝে  ৪ লিটার  সয়াবিন তেল  ১০০টাকা লিটার প্রতি   ২  কেজি ছোলা ৫৫ টাকা করে কেজি প্রতি,২কেজি  চিনি  ৫৫ টাকা কেজি প্রতি মুশুরী ডাল ১ কেজি ৫৫ টাকা ধরে  সরকার কর্তৃত নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।  

    প্রায় ১ ঘন্টা  ইউএনও মো. আসাদুজ্জামান দাঁড়িয়ে থেকে নিজ হাতে পনণ্যবিক্রি ও বিক্রির কার্যক্রম তদারকি করেন। তবে চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম থাকায় অনেক ক্রেতারা পণ্য না পেয়ে ফিরে গেছেন। এ সময় অনেক ক্রেতা পণ্য সরবরাহ বৃদ্ধির দাবি জানান।

    আমতলী উপজেলার টিসিবি’র ডিলার আবদুস সোবাহান লিটন বলেন, যে পরিমাণ পণ্য বরাদ্ধ দেয়া হয় তা দিয়ে আমতলীর মানুষের চাহিদা মেটানো সম্ভব নয়। তিনি আরো বলেন, আমতলীতে প্রতিদিন অন্তত দেড় থেকে দুই হাজার মানুষের টিসিবির পণ্য ক্রয়ের চাহিদা রয়েছে কিন্তু সরবরাহ পেয়ে থাকি  অনেক কম। মানুষ পণ্য ক্রয় করতে এসে না পেয়ে ফিরে যাচ্ছে।

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মুঠোফোনে  বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সামাজিক দূরত্ব বজায় রেখে  টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ