ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত
  • আনারসও কেজি দরে 

    আনারসও কেজি দরে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ায় তরমুজ, কাঁঠাল ও বেলের পর এবার আনারসও কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আনারস ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেশিরভাগ ক্রেতাই আনারসের দাম শুনে যেন চােখ কপালে তোলার মতো অবস্থা। ইচ্ছামতো দাম বৃদ্ধি করে আনারস বিক্রি করছেন ব্যবসায়ীরা।

    সরেজমিনে শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছোট আনারস কেজি দরে রমজানের আগে বিক্রি হতো ৪০ থেকে ৪৫ টাকা। কিন্ত ১৬ রমজানে এসে তার দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। তার মানে কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।

    সরবরাহ থাকলেও সংকটের কথা বলে আনারসের দাম বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। এতে ঠকছেন ক্রেতারা।

    আনারস কিনতে আসা রাকিব নামে এক ক্রেতা বলেন, আমার সন্তানেরা খুবই আনারস পছন্দ করে। রোজার আগে কিনেছিলাম ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। সেটা এখন দেখি ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এমন অবস্থায় আমার পক্ষে ক্রয় করা সম্ভব নয়।

    সিয়াম নামে আরও এক ক্রেতা বলেন, আড়তদাররা কৃষকদের কাছ থেকে পিস হিসেবে আনারস কিনে খুচরা বাজারে কেজি দরে বিক্রি করছেন। দুই সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ মূল্য বাড়িয়েছেন তারা।

    সুমন নামে এক ক্রেতা বলেন, ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেভাবে দাম চাওয়া হচ্ছে, আমাদের কেনার সাধ্য নেই। এজন্য না কিনে বাড়ি চলে যাচ্ছি।

    কুষ্টিয়া পৌর বাজারের একজন আড়তদার বলেন, এ বছর আনারসের দাম বেশি। আমরা টাঙ্গাইলের মধুপুর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও রাঙ্গামাটির কৃষকদের কাছ থেকে প্রতি পিস আনারস ২০ থেকে ২৫ টাকা দরে ক্রয় করি। দুই হাজার টাকা মণ বিক্রি করি। পরিবহন, শ্রমিক খরচ, আড়ত ভাড়া মিলিয়ে অনেক দাম পড়ে যায়। তবে তুলনামূলক বেশি লাভ করেন খুচরা বিক্রেতারা।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ