ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • তালতলীতে মোড়ে মোড়ে গতিরোধক বসানো হচ্ছে

    তালতলীতে মোড়ে মোড়ে গতিরোধক বসানো হচ্ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে বেপরোয়া গাড়ির গতি ও দুর্ঘটনা এড়াতে বিভিন্ন মোড়ে মোড়ে গতিরোধক বসানো হয়েছে।

    বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টায় উজ্বল চত্বরে সড়কে গতিরোধক বসানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবির। উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে ও সামাজিক সংগঠন সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন, এস এ টিভির জেলা প্রতিনিধি মোঃ নুরজামান ফারুক,সহকারি শিক্ষক জিয়াউল হক রুবেল, ছাত্রলীগের সভাপতি ও সূর্যশিখা ব্লাডডোনার ক্লাবের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি রফিকুল ইসলাম অন্তর প্রমুখ।

    এ সময়ে উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবির বলেন,সড়কের বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন গাড়ী বেপরোয় গতিতে চলাচল করে। এমন অতিরিক্ত গতি আর চালকদের বেপরোয়া মনোভাবের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় গতি নিয়ন্ত্রণ ছাড়া দুর্ঘটনা কমানো যাবে না। এজন্য শহরের বিভিন্ন সড়কে গতিরোধক বসানোর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে দুর্ঘটনা কমে আসবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ