ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • জমিজমা বন্টন নিয়ে দ্বন্দ্ব

    বরগুনায় ছেলের শাবলের কোপে বাবা খুন

     বরগুনায় ছেলের শাবলের কোপে বাবা খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রেজাউল ইসলাম টিটু:  

    বরগুনায় জমিজমা বন্টন বিবাদের জেরে ছেলের শাবলের কোপে পিতা খুন হয়েছে। ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।  বরগুনা সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে পিতা আয়নাল মীর ও ছোট ছেলে জামাল মীরের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলের শাবলের কোপে পিতা খুন হন। বাড়ির অন্যান্য সদস্যরা কৃষি জমিতে কাজ করতেছিল। আয়নাল মীরের ডাক  চিৎকারে সবাই ছুটে আসলে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

    আয়নাল মীরের বড় ছেলে কালাম মীর জানান, দীর্ঘদিন ধরে ৩ ভাইয়ের মধ্যে জমিজমা বন্টনের ঝামেলা ছিল, তার জের ধরে ছোট ভাই জামাল এ ঘটনা ঘটায়। 

    বরগুনা সদর হাসপাতালের সামনে থেকে ঘাতক ছেলে জামাল মীরকে আটক করে বরগুনা সদর থানা পুলিশ এবং জামাল জমিজমা বন্টন বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

    এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথেই আমরা অভিযান চালিয়ে হাসপাতালের সামনে থেকে ঘাতক ছেলেকে আটক করতে সক্ষম হই।  জামাল নিজেই বাবাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

    তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ