ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বাকেরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    বাকেরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৃথক দুই ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের বাসিন্দা সুমন মীরের ১০ মাস বয়সী কন্যা মারিয়া হামাগুঁড়ি দিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

    অপরদিকে দুপুর ২টার দিকে দুধল ইউনিয়ের গোমা কৃষ্ণকাঠি গ্রামের জামাল হাওলাদারের দুই বছর বয়সী ছেলে মাহিদ হাঁটতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। 

    পানিতে পড়ে যাওয়া দুই শিশুকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম ও ডা. জেরিন তাদের মৃত ঘোষণা করেন। 

    বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন দুই শিশুর মৃত্যুর খবর শুনেছেন বলে জানান। 


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ