ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
  • গৌরনদীতে বেদে পল্লীর দু‌‌'গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ 

    গৌরনদীতে বেদে পল্লীর দু‌‌'গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলায় বেদে পল্লীতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটেছে। এতে ৫টি বসতঘর ভাঙচুর ও ৫ জন আহত হয়েছে।

    বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার টরকীচর বেদে পল্লীতে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।

    এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেদে পল্লীর নাসির সরদার ও স্বপন তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে ২ নারীসহ ৩ জন আহত হয়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু আজ শুক্রবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে পুলিশের উপস্থিতিতেই আবারো সংঘর্ষ ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ২ জন আহত হয়। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

    উভয় গ্রুপের আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ