ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • আমতলীতে মহান মে দিবস পালন 

    আমতলীতে মহান মে দিবস পালন 
    আমতলীতে মহান মে দিবসে আলোচনা সভা ও ইফতার মাহফিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে  শনিবার (১মে) আন্তর্জ‍াতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) উপলক্ষে উপজেলা শ্রমিকলীগ, বরগুনা জেলা যান্ত্রিকযান থ্রি- হুইলার শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা  ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

     বরগুনা জেলা যান্ত্রিক যান থ্রি- হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি ও আমতলী উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো. জহিরুল ইসলাম খোকন মৃধার সভাপতিত্বে আলোচনাসভা ইফতার ও দোয়া অনুষ্ঠানে মে দিবসে যেসকল শ্রমিক নিহত হয়েছেন তাদের ও   বাঙালি জাতীর পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।


    আলোচনা সভা ও ইফতার মাহফিলে, বরগুনার জেলা যান্ত্রিকযান থ্রি- হুইলার শ্রমিক ইউনিয়ন রেজি নং ২০৬৩ আমতলী উপজেলা স্টিল এন্ড ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন রেজি নং ২২৯৪। বরগুনা জেলা ট্য‍াক্সি, অটোরিক্সা, মাহেন্দ্র অটো টেম্পু, মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতি, রেজি: নং ২১৬৪ । আন্ত:জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২২৪২।  ইমারত শ্রমিক ইউনিয়নের কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন। 

    আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বায়তুল আমান জামে মসজিদের (খতিব ও ঈমাম)  হাফেজ মাওলানা ছানাউল্লাহসহ  শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। 


     ইফতার ও দোয়া অনুষ্ঠানে মহান মে দিবসে বিশ্বের সকল নিহত শ্রমিক ও  বিশ্বের শ্রমজীবি মানুষের কল্যাণের জন্য এবং মহামারী করোনা ভাইরাসের হাত থেকে বিশ্বের সকল মানুষকে রক্ষার জন্য দোয়া প্রার্থনা করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ