ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • আমতলীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে ছাত্রলীগ নেতাদের সংবাদ সম্মেলন

    আমতলীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে ছাত্রলীগ নেতাদের সংবাদ সম্মেলন
    ছবি : সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা-কর্মীদের মারধর করার অভিযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি- সম্পাদককে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগ সদস্য মোঃ শাহাবুদ্দিন শিহাব ।

    আজ (রবিবার) সকাল ১১ টায় আমতলী রিপোর্টার্স ইউনিটি ও আমতলী সাংবাদিক ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগ সদস্য  সাহাবুদ্দিন শিহাব বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। তিনি মাদক সেবন করে মানুষের সাথে খারাপ আচরণ করে আসছেন। তার আচরণে এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। কেহ এর প্রতিবাদ করলে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। 

    লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ এপ্রিল (বুধবার) আনুমানিক বিকাল ৩টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের মতি হাওলাদারের পুত্র মোঃ সোহেল কথা আছে বলে আমাকে চাওড়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মোঃ মোহাসিন হাওলাদারের বাসায় ডেকে নেয়। সেখানে ডেকে নিয়ে কোনো কারণ ছাড়াই সোহেল, হিরনসহ তার সাথে থাকা লোকজন আমাকে মারধর করে। এসময় আমার সাথে থাকা মোবাইল ফোনটি তারা রেখে দেয়। এই ঘটনা দলীয় বড় ভাই উপজেলা ছাত্রলীগ নেতা ইসফাক আহম্মেদ ত্বোহা, তৌকির, জাকারিয়াকে জানাতে তাদের বাসায় যাই। ছাত্রলীগ নেতা ত্বোহাকে বিষয়টা জানিয়ে আমার সাথে থাকা ছাত্রলীগ নেতা- কর্মীদের নিয়ে বাসায় যাওয়ার পথে পথিমধ্যে মিঠাবাজার এলাকায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খান, সোহেলসহ ৮/১০ জন মাদকাসাক্ত অবস্থায় আমাদের ঘিরে ফেলে এবং মারধর শুরু করে। তখন আমরা ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রাণে বাঁচার জন্য পাল্টা রুখে দাঁড়াই। এই ঘটনার পর থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খানের নির্দেশে সোহেল, রাসেল ও রুবেল ছাত্রলীগ নেতা-কর্মীদের বাসায় বাসায় গিয়ে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে। বর্তমানে তাদের ভয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা আতংকের মধ্য জীবন যাপন করছে। অনেকে বাড়ি ঘরে যাওয়ার সাহস পাচ্ছেনা। যাযাবরের মত এ বাসায় ও বাসায় ঘুরে জীবন যাপন করতে হচ্ছে। 

    ওই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ছাত্রলীগ নেতা-কর্মীদের নামে আমতলী থানায় মিথ্যা মামলা দিয়েছেন মোয়াজ্জেম হোসেন খান, ছাত্রলীগ কর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত সু-বিচার পাওয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। 

    সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ, মোঃ সবজু ম্যালাকার, আমতলী সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি প্রিন্স, ছাত্রলীগ নেতা রাসেল, নাঈম, ইমরানসহ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে মারধরের ঘটনা ধামাচাপা দিতে এই সাংবাদিক সম্মেলনে উল্টো আমার বিরুদ্ধে মারধরের অভিযোগ সাজানো হয়েছে। 

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ