ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • আলো পাচ্ছে মেহেন্দিগঞ্জের নদী বিচ্ছিন্ন ৪ ইউনিয়ন

     আলো পাচ্ছে মেহেন্দিগঞ্জের নদী বিচ্ছিন্ন ৪ ইউনিয়ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে নদী বিচ্ছিন্ন জাঙ্গালিয়া, চরগোপালপুর ও শ্রীপুর ইউনিয়নবাসী। 


    রোববার বেলা ১১টায় মাসকাটা নদীতে সাবমেরিন ক্যাবলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, উদিত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার সেই প্রতিশ্রুতি মোতাবেক সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।

    মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে নদী বিচ্ছিন্ন জাঙ্গালিয়া, চরগোপালপুর ও শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ পারে মাসকাটা নদীতে ১৭০০ মিটার সাবমেরিন ক্যাবলের উদ্বোধন করা হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল মান্নান, নির্বাহী প্রকৌশলী অনিল কুমার সরকার, সিজিএম কারিগরি আলাউদ্দিন আহমেদ, সহকারী প্রকৌশলী শাহে আলম, এজিএম সাইদুল মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমিজ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, হারুন মোল্লা, শেখ শহিদুল ইসলাম, আবদুল কাদের ফরাজি, আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ