ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • সংঘর্ষের কারণ ‌'রাজহাঁস' বাড়ির মাঠে কেন !

    সংঘর্ষের কারণ ‌'রাজহাঁস' বাড়ির মাঠে কেন !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ৩ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গেন্ডামারা গ্রামের সোবাহান হাওলাদারের সাথে প্রতিবেশী মোস্তফা খানের একটি মামলার সাক্ষী নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকালে মোস্তফা খানের পালিত রাজহাঁস সোবাহান হাওলাদারের বাড়ির সামনের মাঠে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে সোবাহান হাওলাদার ও মোস্তফা খানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত সোবাহান হাওলাদার তার স্ত্রী গোলভানু ও মোস্তফা খানকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    আহত সোবাহান হাওলাদার বলেন, মোস্তফা খানের পালিত ২০টি রাজহাঁস আমার বাড়ীর ক্ষতি করছিল আমার স্ত্রী গোলবানু এর প্রতিবাদ করলে আমাকে ও আমার স্ত্রীকে মোস্তফা খান পিটিয়েছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

    অপর পক্ষের আহত মোস্তফা খান বলেন, সোবাহান হাওলাদারের বিপক্ষে একটি মামলায় আমি সাক্ষী দেওয়ায় আমার উপরে ক্ষিপ্ত হয়ে অহেতুক রাজহাঁসের অজুহাত তুলে আমাকে ও আমার ছেলেকে মারধর করেছে।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান বলেন, আহত ৪ জনকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।

    তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মুঠোফোনে বলেন, আহতদের চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ