ঢাকা রবিবার, ২৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের পিতার মৃত্যুবার্ষিকী আজ  বিএম কলেজের ফিজিক্স ভবনে সম্মেলনের মাধ্যমে ‘জাগৃহী খেলাঘর’র নতুন কমিটি ঘোষণা কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক ও সেরা রিপোর্টার হলেন সুহাদ  অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেয়ে বাড়িতে ফেরার পর শিক্ষককে হত্যার হুমকি আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬শিক্ষক বরিশাল জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন গৌরনদীর হুসনে আরা জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : গোলাম পারওয়ার ১৬১ দেশ পেরিয়ে পিরামিডের দেশে কাজী আসমা
  • পিরোজপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা 

    পিরোজপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা 
    পুলিশের ঘটনাস্থল পরিদর্শন এবং বোমা সাদৃশ্য দুইটি বস্তু উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শুভ সহ তার সাথে থাকা লোকজনের উপর বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তবে বোমা দুইটি বিস্ফরণ হয়নি। সোমবার রাত ১১ টার দিকে পিরোজপুর পৌর শহরের উকিলপাড়া এ গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে সাংবাদিকদের জানান  পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ। 

    তিনি জানান, ওর্য়াড যুবলীগের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সোমবার রাতে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে তিনি সহ পৌর যুবলীগের নেতা-কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে যায়। পরে রাত ১১ টার দিকে শহরের উকিলপাড়াস্থ তার বাসার সামনে এসে তার সাথে থাকা নেতা-কর্মীদের বিদায় দেয়ার সময় হঠাৎ করে কয়েকটি মটোরসাইকেল এসে তার বাসার সামনে থামায়। 

    পরে একটি মটোরসাইকেল থেকে পিরোজপুর শহরের চিহ্নিত সন্ত্রাসী সোহাগ শিকদার নেমে তাকে হত্যার উদ্দ্যেশে সিলভার কালারের একটি পিস্তল বের করে তার দিগে একটি গুলি করে। এ সময় তিনি পাশে রাস্তায় লুটিয়ে পড়লে তার শরীরে গুলি লাগেনি। এ সময় তার সাথে থাকা নেতা-কর্মীরা তাকে বাঁচাতে এগিয়ে এলে অন্য মটোরসাইকেলে থাকা সন্ত্রাসীরা তাদের দিকে দুই বোমা নিক্ষেপ করে পলিয়ে যায়। তিনি আরো জানান,  এ ঘটনার প্রায় ১০ মিনিট পর সন্ত্রাসী সোহাগ ফোনে তাকে হত্যার চেষ্টা করার কথা স্বীকার করে বলে “বোমা ফোটেনি তবে গুলি তো ফুটেছে”।  

    এদিকে এ ঘটনার কিছু সময় আগে সন্ত্রাসী সোহাগ সিকদার অস্ত্রসহ শহরের মটোরসাইকেল মহরা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু জানান, যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভর উপর হামলার কিছু সময় আগে শহরের টাউন স্কুল মোড়ে তাকে থামিয়ে সন্ত্রাসী সোহাগ সিকদার জানাতে চায় ফয়সাল মাহাবুব শুভ কোথায় আছে। তখন তিনি সোহাগকে জানান তিনি বলতে পাড়েন না। 

    এ সময় সোহাগ সিকদারের সাথে সিলবার কালারের একটি পিস্তল দেয়া গেছে বলে জানান তিনি। পিরোজপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ জানান, সন্ত্রাসী সোহাগ সিকদারের নামে বিগত দিনে কয়েকটি মামলা রয়েছে। এছাড়া গত দুইদিন আগে তার নামে সদর থানায় আরেটি মামলা হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার না করার কারনেই এ ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় ক্ষমতাশীল এক ব্যক্তির ছত্রছায়ায় থাকার কারণেই পুলিশ সন্ত্রাসী সোহাগ সিকদারকে গ্রেপ্তার করছে না।  

    এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান,  ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য দুইটি বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এ দুটো বোমা বা ককটেল নাকি অন্যকিছু তা পরীক্ষার পরেই জানাযাবে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ