ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • সেই ঠিকাদার ও প্রকৌশলীর যৌথ সংবাদ সম্মেলন

    সেই ঠিকাদার ও প্রকৌশলীর যৌথ সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় একজন উপ সহকারী প্রকৌশলীকে ঘুষ খোড়ের বাচ্চা বলে ঠিকাদারের হামলা মারামারির ৩ দিন পরে বরগুনা প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করেছন দুজন। 

    রোববার দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাবে একমঞ্চে সংবাদ সম্মেলন করেন সংশ্লিষ্ট প্রকৌশলীসহ সেই ঠিকাদার । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  ঠিকাদার মোঃ ফরহাদ জোমাদ্দার বলেন, গত বৃহস্পতিবার এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের সাথে আমার মনোমালিন্য এবং হাতাহাতি হয় ।
     
    আমি একজন ওপেন হার্ট সার্জারি ও উচ্চ রক্তচাপের রোগী। ঘটনার দিন হঠাৎ করে তার সাথে আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে আপসেট থাকার কারণে তার সাথে অফিসে দেখা করি এবং একটা কাজের জামানত নিয়ে কথা হয়। প্রকৌশলী মহোদয় দেরিতে দিবে শুনে আমার হঠাৎ রাগ হয় এবং পারিবারিক সমস্যা নিয়ে তার সাথে উচ্চস্বরে কথা কাটাকাটি হয়।

    লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, প্রকৌশলী মহোদয়ের সঙ্গে আমার এমন আচরণ সম্পূর্ণরূপে ভুল হয়েছে। পরে সাথে সাথে আমি তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন এবং তাৎক্ষণিক দুইজনের মধ্যে মীমাংসা হয়ে যায়। আমরা দুজনেই একসাথে আছি এবং আমাদের মধ্যে বর্তমানে কোন প্রকার বিরোধ নেই। এটা জানানোর জন্যই আমরা সংবাদ সম্মেলনে এসেছি। 

    এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-সহকারী মোঃ মিজানুর রহমান বলেন, আমরা একই এলাকার বাসিন্দা এবং তিনি আমার বড় ভাই। তিনি আমার সঙ্গে যে রাগারাগি করেছেন এতে আমি অসন্তুষ্ট নই। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তা আমরা নিজেরাই মিটমাট করেছি। এরপর তারা উভয়েই সাংবাদিকদের প্রশ্নের আর কোন উত্তর না দিয়ে প্রেসক্লাব ছেড়ে চলে যান।

    এর আগে গত বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ের সামনে এলজিইডি'র বরগুনা সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানকে মারধর করেন ঠিকাদার মোঃ ফরহাদ জোমাদ্দার। এ ঘটনা নিয়ে সর্বপ্রথম সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন মিডিয়ায়। ঘটনার দিন ঠিকাদার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ঘুষের টাকা না পেয়ে কাজ শেষ করার পরেও ঠিকাদারের জামানতের টাকা ফেরৎ দিচ্ছেনা প্রকৌশলী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ