ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌরসভার পাম্প অপারেটরের মৃত্যু

    পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌরসভার পাম্প অপারেটরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় জেনারেটরের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯মে) রাত সাড়ে আটটার দিকে পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ার সংলগ্ন ব্যাবসা প্রতিষ্ঠানে সংযোগ দেয়ার সময় এ ঘটনা ঘটে। 

    জয়নাল মিয়া পাথরঘাটা পৌরসভার পাম্প অপারেটর হিসেবে চাকরি করতেন। তিনি পাথরঘাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মো.তানজের আলীর ছেলে। 

    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,পাথরঘাটা পৌরসভা শেখ রাসেল স্কয়ার সংলগ্ন একটি ব্যাবসা প্রতিষ্ঠানে জেনারেটরের লাইনে সংযোগ দেয়ার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে। 

    পথচারীরা তাৎক্ষণিক উদ্ধার করে প্রথমে বেসরকারী সৌদি প্রবাসী হাসপাতালে নিয়েযান সেখান থেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন জানান, জয়নালের এমন মৃত্যু হবে আমরা ভাবিওনি।  জয়নালের ১৩ বছরের একটি ছেলে ও ৫ বছরের ১টি মেয়ে রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ