ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • আমতলীতে ৪৬৫০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার  

     আমতলীতে ৪৬৫০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ উপহার নগদ ৪৫০ টাকা করে পেল বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৪৬৫০টি পরিবার। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ ভিজিএফ’র ১০ কেজি করে চালের পরিবর্তে প্রতিটি পরিবারকে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে। 

    মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫টি স্পটে (ঘটখালী, বেতমোর, বৈঠাকাটা, পাতাকাটা ও চন্দ্রা) সামাজিক দূরত্ব বজায় রেখে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৬৫০টি পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে।  এ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান।  

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার কৃষি রেডিওর ষ্টেশন ম্যানেজার মোঃ ঈসা, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম মোল্লা, ফরিদা বেগম, আঃ জব্বার হাওলাদার, জয়নাল আবেদীন ও হাররুন অর রশিদ প্রমুখ। 

    উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া ঈদ উপহার অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৬৫০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৪৫০ টাকা করে দেয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ