ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • আমতলীতে খাদ্য সহায়তা পেল ১২০ দুস্থ পরিবার

    আমতলীতে খাদ্য সহায়তা পেল ১২০ দুস্থ পরিবার
    ছবি : আমতলীতে খাদ্য সহায়তা বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারী করোনাভাইরাসের কারনে ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারী সংস্থা কাঁশবন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ১২০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    করোনায় কর্মহীনরা ও অসহায় ও দুস্থ পরিবারগুলো ঈদের প্রকৃত আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত ঠিক সেই মুহূর্তে স্থাণীয় কাশবন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ত্রাতার ভূমিকায় এগিয়ে আসছে। তাদের নিজ উদ্যোগে ও অর্থায়নে অসহায়, হতদরিদ্র, দুস্থ, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও বেকার কর্মহীনদের ঈদ আনন্দ ফিরিয়ে দেওয়ার জন্য উপজেলার আঠারোগাছিয়া ও কুকুয়া ইউনিয়নের ২টি গ্রামের ১২০টি পরিবারকে বাচাই করে তাদের মধ্যে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ, ১টি গায়ে দেয়ার সাবান, ২টি কাপড় কাঁচার সাবান ও একটি করে মাস্ক বিতরণ করা হয়।

    আজ (বুধবার) সকাল ১০ ঘটিকায় পূর্ব কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ খাদ্য বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল হক কাওসার।

    বক্তব্য রাখেন কাঁশবন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আসলাম শাওন, মালয়েশিয়া প্রবাসী মোঃ আবু হানিফ, বে- সরকারী সংস্থা আশায় কর্মরত কামরুজ্জামান প্রমুখ।

    ঈদ উপহার খাদ্যসামগ্রী পাওয়া একাধিক ব্যক্তিরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা এবার ঈদ আনন্দের সাথে করবো। দুধ, চিনি, সেমাই, সাবান কোনোডার কমতি নাই।

    কাঁশবন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আসলাম শাওন বলেন, প্রতিবছর আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে গ্রামের অসহায়, হতদরিদ্র, দুস্থ, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও বেকার কর্মহীনদের খুজে তালিকা করে তাদের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী চিনি, সেমাই, গুড়া দুধ, গায়ে দেয়ার সাবান, কাপড় কাঁচার সাবান ও মাস্ক বিতরণ করে আসছি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ