ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • আমতলী পৌরসভার ঈমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানী প্রদান

    আমতলী পৌরসভার ঈমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানী প্রদান
    ছবি : ঈমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানী প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের পক্ষ থেকে পৌরসভার সকল মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও কোরআনের হাফেজদের সাথে মতবিনিময় ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌরসভার ৬০টি মসজিদের ঈমাম, মুয়াজ্জিন এবং ৪০ জন কোরআনের হাফেজদের সাথে মতবিনিময় করেন।

    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাওঃ ওমর ফারুক জিহাদী, মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ রুহুল আমিন, মাওঃ মহিবুল্লাহ, মাওঃ আবু হানিফ, মাওঃ আবুল হাসান প্রমুখ। মতবিনিময় সভা শেষে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের পক্ষ থেকে মসজিদের ঈমামকে, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানী ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। প্রতিটি মসজিদের ঈমামকে নগদ ২ হাজার এবং মুয়াজ্জিন ও কোরআনের হাফেজদের ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

    পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ূ কামনা জন্য বিশেষ দোয়া ও মহামারী করোনাভাইরাস থেকে বিশ্বের সকল মানুষ যাতে হেফাজতে থাকতে পারে তার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ ওমর ফারুক জিহাদী।

    উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও পৌরসভার সকল মসজিদের সম্মানিত ঈমাম, মুয়াজ্জিন ও কোরআনের হাফেজদের সম্মানী ও ঈদ উপহার নগদ টাকা প্রদান করেছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ