ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • তালতলীতে মুগডাল ক্ষেতে নিয়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, ধর্ষক আটক

    তালতলীতে মুগডাল ক্ষেতে নিয়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, ধর্ষক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত কামাল হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। 

    গত বৃহস্পতিবার (০৮ মার্চ) উপজেলার গেন্ডামারা এলাকায় মুগডাল ক্ষেতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামাল উপজেলার চন্দনতলা এলাকার মোতালেব মুন্সীর ছেলে।

    যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়দের সুত্র থেকে জানা যায়, উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা গ্রামের সপ্তম শ্রেণির এক মাদ্রাসার  ছাত্রীকে পাশ্ববর্তী  এলাকার মোতালেব মুন্সীর ছেলে কামাল হোসেন বিভিন্ন সময় উত্যক্ত করতো। এরই জের ধরে ৮ মার্চ দুপুরে ওই ছাত্রী বাড়ি ফেরার সময় পথিমধ্যে কামাল পিছু নেয়। কিছুদূর গেলে স্কুল ছাত্রীকে মুগডাল ক্ষেতে নিয়ে জোরপূর্বক  ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়ের মা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ ধর্ষককে সন্ধায় গ্রেফতার করে। 

    ছাত্রীর মা জানান, 'কামাল প্রায়ই আমার মেয়েকে উত্যক্ত করত। ঘটনার দিন আমার মেয়ে আমাকে এগিয়ে নিতে আসলে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।'

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, ধর্ষণের বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ