ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • স্বাস্থ্য বিধি না মানায় গৌরনদীতে ১১ জনকে জরিমানা

     স্বাস্থ্য বিধি না মানায় গৌরনদীতে ১১ জনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারী করোনাভাইরাস দ্বিতীয় দফায় সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় বরিশালের গৌরনদীতে সচেতনতা মূলক প্রচারনা ও বিনা মূল্যে মাক্স বিতরণ করা হয়েছে। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় পথচারী ও দোকান্দারসহ ১১ জনকে ৭ হাজার ৫শ' টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

    বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর সার্বিক তত্ত¡াবধানে শনিবার সকালে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস উপজেলার বাসস্ট্যান্ড এবং টরকী বন্দর করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা মূলক কার্যক্রম, বিনা মূল্যে মাক্স বিতরণ ও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

    এ সময়  দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক পৃথক ১১ টি মামলায় মোট ৭হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করা হয় এবং জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

    অপর দিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী জাটকা ইলিশ বিক্রি করার কারণে টরকী বন্দরে এক মাছ বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা এবং মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়।

    অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় গৌরনদী মডেল থানার সাব ইন্সপেক্টর জনাব অহিদ সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ