ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • বেতাগীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

    বেতাগীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলায় মাহিন্দ্রর সঙ্গে অটোরিকশার সংঘর্ষে গোলেনুর বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত গোলেনুর বেগম বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামের মৃত মোকলেস তালুকদারের স্ত্রী।

    এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গোলেনুর বেগমের এক আত্মীয় স্ট্রোক করে মারা গেলে তিনি দেশান্তরকাঠীতে তাঁর বাড়িতে খাবার নিয়ে আসেন। বিকেলে অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হলে স্থানীয় ফরাজী বাড়ির সামনে একটি ইটবোঝাই মাহিন্দ্রর সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশায় থাকা চারজন ছিটকে রাস্তায় পড়েন। এ সময় গুরুতর আহত অবস্থায় গোলেনুরকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রকিবুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত ময়ূরী বেগম (৬০), অটোচালক আপাং (৫০) ও অপর ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    জানতে চাইলে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ