ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ঘর ফাঁকা পেয়ে গৃহবধূকে যৌন নিপীড়ন, পাহারা দিয়ে ফেঁসে গেল যুবক

    ঘর ফাঁকা পেয়ে গৃহবধূকে যৌন নিপীড়ন, পাহারা দিয়ে ফেঁসে গেল যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূকে যৌন নিপীড়নে সহযোগিতার দায়ে রুবেল সিকদার (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

    এ ঘটনায় ওই গৃহবধূর পিতা বাদী হয়ে বারেক সিকদারকে (২৮) প্রধান আসামী করে দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত রুবেল সিকদারকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয় বলে জানা গেছে।

    পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাত ৮ টার দিকে ওই গৃহবধু পূর্ব টিয়াখালী গ্রামের তার স্বামীর বাড়িতে বসে রান্না করতেছিল। 

    এ সুযোগে ঘর ফাঁকা পেয়ে বারেক সিকদার তাদের রান্না ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন নিপীড়ন চালায়। এসময় রুবেল ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়। পরে গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়। ওইদিন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করেন। 

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামী বারেককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ