ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • স্বামী গ্রেফতার

    ঘুমন্ত স্ত্রীর শরীরের ২৫ স্থানে কুপিয়ে জখম

    ঘুমন্ত স্ত্রীর শরীরের ২৫ স্থানে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঘুমন্ত দুই সন্তানের জননী সুমাইয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে মানষিক ভারসাম্যহীন স্বামী আবদুল করিম খন্দকার। তার ধারালো অস্ত্রের আঘাতে সুমাইয়ার শরীরের ২৪-২৫ স্থানে জখম হয়েছে। 

    গুরুতর আহত সুমাইয়াকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে গত বুধবার গভীর রাতে তালতলী উপজেলার দক্ষিণ গাববাড়িয়া গ্রামে। 

    গত বৃহস্পতিবার রাতে পুলিশ স্বামী আব্দুল করিম খন্দকারকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

    তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, ধারনা করা হচ্ছে করিম খন্দকার মানষিক রোগী। তিনি আরো বলেন, কবির খন্দকারের বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ