ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • র‌্যাব-৮’র অভিযান

    ঝালকাঠীতে ২৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

      ঝালকাঠীতে ২৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঝালকাঠীর বাতাসাপট্টি  আরাফাত বোডিং (আবাসিক) হোটেলে অভিযান চালিয়ে ২৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। রবিবার ( ৪ এপ্রিল ) বিকেল পৌনে ৪ টার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন-নোয়াখালী জেলার সুবর্ণচর থানাধীন পশ্চিম চর জব্বার এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে বেলায়েত হোসেন (৪০) ও চট্রগ্রামের খুলশী থানার পলিটেকনিক্যাল ছাফা নগর এলাকার মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে নির আহমদ (৪১) ।  

    র‌্যাব জানায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার সদর থানাধীন বাতাসাপট্টি রোড সংলগ্ন আরাফাত বোডিং(আবাসিক) নামক হোটেলের চতুর্থ তলার ৪০৪ নং কক্ষে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪,৪০০ (চব্বিশ হাজার চারশত) পিস ইয়াবা, এবং মাদক বিক্রয়ের নগদ ৮১,৮৩০ (একাশি হাজার আট শত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ