ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • বাবার সঙ্গে জমির বিরোধ, ছেলেকে কুপিয়ে আহত করলো প্রতিপক্ষ

     বাবার সঙ্গে জমির বিরোধ, ছেলেকে কুপিয়ে আহত করলো প্রতিপক্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বাবার সঙ্গে জমির বিরোধকে কেন্দ্র করে ছেলেকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহত কিশোর তাওহীদ ইসলাম (১৫) কীর্ত্তিপাশা গ্রামের শাহজাহান হাওলাদালের ছেলে ও কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।  জানা যায়, কীর্ত্তিপাশা গ্রামের আইউব আলী হাওলাদার ও তাঁর ভাই বারেক হাওলাদারের কাছ থেকে ২০১৪ সালে  এক একর ৩৫ শতাংশ জমি কেনেন শাহজাহান হাওলাদার। 

    তিনি, তাঁর স্ত্রী আলেয়া বেগম ও দুই ছেলে জসিম উদ্দিন ও তাওহীদ ইসলামে তা রেকর্ড করেন। এর পর থেকেই ওই জমি ভোগ দখল করে আসছিলেন ত্ারা। ২০১৯ সালের শেষের দিকে স্থানীয় মনির হোসেন, তাঁর ভাই নুরুজ্জামান ভুয়া কাগজপত্র তৈরি করে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে। এনিয়ে শাহজাহান হাওলাদার ও মনির হোসেনের পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। 

    বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়। মামলায় শাহজাহান হাওলাদার রায় পান। এর পর থেকে মনির হোসেন ও নুরুজ্জামানরা তাদের ওপর ক্ষিপ্ত ছিল।  শাহজাহান হাওলাদারের বড় ছেলে জসীম উদ্দিন জানান, শনিবার বিকেল সারে ৫ টার দিকে বন্ধুর বাসায় ইফতার করতে বাড়ি থেকে ওয়ানা হয় তাঁর ছোট ভাই তাওহীদ ইসলাম। বেসাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গেলে মনির হোসেন, নুরুজ্জামান ও মারুফ হোসেন লোকজন নিয়ে তাওহীদের ওপর হামলা করে। এসময় কুপিয়ে ও পিটিয়ে তাকে আহত করা হয়। অজ্ঞান অবস্থায় তাওহীদ ইসলামকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। 

    এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল জামান বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ