ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • মঠবাড়িয়ায় কৃষকের মাথা ইট দিয়ে থেতলে দিলো প্রতিপক্ষরা

     মঠবাড়িয়ায় কৃষকের মাথা ইট দিয়ে থেতলে দিলো প্রতিপক্ষরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় এমাদুল হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মাথা ইট দিয়ে থেতলে দিয়েছে প্রতিপক্ষরা। রোববার বিকেলে উপজেলার চিত্রা গ্রামে এ ঘটনা ঘটে। 

    স্থানীয়রা আহত কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। আহত এমাদুল চিত্রা গ্রামের মৃত. শামসের হাওলাদারের ছেলে।

    আহত এমাদুল হাওলাদার জানান, প্রতিবেশী মৃত. চান মিয়া খায়ের ছেলে নুর মোহাম্মদের সাথে তার দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। নূর মোহাম্মদ কোন শালিশ ব্যবস্থা মানে না। অবশেষে স্থানীয় সমাজ সেবক মিজানুর রহমান মিলনের মধ্যস্থতায় শালিশ চলমান। 

    রোববার বিকেলে জমি মাপজোপের সময় অতর্কিত ভাবে নূর মোহাম্মদ খা ও তার দুই ছেলে ছগির, ইউসুব এবং দুলাল খার ছেলে রিমন, মৃত. হিঙ্গুল ফরাজির ছেলে  হানিফ, নূর মোহাম্মদ খায়ের ভাই কালাম খা তার ওপর হামলা চালায়। 

    এসময় তার মাথা ইট দিয়ে থেতলে দেয়। এব্যপারে শালিস প্রধান মিজানুর রহমান মিলন বলেন, নূর মোহাম্মদ খা গ্রুপটি হিংস্র প্রকৃতির লোক। তারা কোন শালিশ-ব্যবস্থার তোয়াক্কা করে না। এলাকায় একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে। এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত এমাদুল জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ