ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ে পুরোনো গাছ কাটার ঘটনায় আইনি পদক্ষেপের দাবি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমাসহ গ্রেফতার এক, ৪৩ জনের বিরুদ্ধে মামলা আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ চারজনকে গ্রেপ্তার ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই বরিশালে ভেঙে পড়েছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নিভিকের বুম মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার  ই-রিক্সা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি পেশ পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক 
  • বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ

    শুরুতেই শেষ বাংলাদেশের দ্বিতীয় দিনের ইনিংস

    শুরুতেই শেষ বাংলাদেশের  দ্বিতীয় দিনের ইনিংস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে এক উইকেট হাতে রেখে ৩১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

    বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটার শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। 

    কিন্তু তাদের মাঠে নামাটা ছিল শুধুই নিয়ম রক্ষার। কোনো রান যোগ না করে দ্বিতীয় দিনের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। 

    কিন্তু যোগ করতে পারলেন না কোনো রান। শুধু নিয়ম রক্ষা করতেই নামলেন মাঠে। দিনের প্রথম বলেই দিয়ে দিলেন উইকেট। 

    টিম সাউদির প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন শরিফুল। যদিও প্রথমে আউটের সিদ্ধান্ত দেননি আম্পায়ার। পরে সাউদির রিভিউ নিলে সিদ্ধান্ত বদল হয়। 

    ৩১০ রান তাড়ায় নিজেদের প্রথম ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। কিউই ইনিংসের ওপেন করেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ