ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • পিরোজপুরে প্রধানমন্ত্রীর প্রণোদনা পেল ক্ষতিগ্রস্থ গ্রামীণ ক্ষুদ্র খামারীরা 

    পিরোজপুরে প্রধানমন্ত্রীর প্রণোদনা পেল ক্ষতিগ্রস্থ গ্রামীণ ক্ষুদ্র খামারীরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারী শিল্পের উদ্যোগতাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনা বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) দুপুর ১২ টার দিকে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র আয়োজনে গরু-ছাগল, হাঁস-মুরগী পালনকারী সহ ক্ষুদ্র খামারীদের মাঝে প্রণোদনার প্রথম পর্যায়ে ৮ লাখ টাকা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ। 

    পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ বলেন, প্রান্তিক খামারীরা করোনা মহামারীর পরিস্থিতিতে অনেকটাই ক্ষতিগ্রস্থ। তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এসকল ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারীদের পাশে আছেন। আমরা পর্যায়ক্রমে আরো খামারীদের প্রণোদনার ব্যবস্থা করবো। উপকারভোগী মিরাজুল ইসলাম বলেন, সরকার যে কোভিড-১৯ এর মধ্যেও ঋণ প্রকল্পের মাধ্যমে আমাদের সামবম্বী হওয়ার জন্য ঋণ দিয়েছেন আমরা আশা রাখি এই ঋণ নিয়ে সাবলম্বী হতে পারবো। 

    আমাদের ব্যবসায় করোনায় যে ক্ষয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবো। ঋণকে কাজে লাগিয়ে ক্ষতি কাটিয়ে আমরা আগের অবস্থানে ফিরতে পারবো। উদ্যোক্তাদের এই ভাবে পাশে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই । এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ নাজমুল আনোয়ার, সহকারী অফিসার দীপঙ্কর চন্দ্র শীল, আশীষ কুমার সেন সহ আরো প্রমূখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ