ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • তিনজনের বিরুদ্বে মামলা 

    ঝালকাঠিতে তিন সন্তানের জননীকে যৌন হয়রানি 

    ঝালকাঠিতে তিন সন্তানের জননীকে যৌন হয়রানি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঝালকাঠিতে তিন সন্তানের জননী এক নারীকে (৩৮) যৌন হয়রানির অভিযোগে তিনজনের বিরুদ্বে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে গাবখান গ্রামের নির্যাতিত ওই নারী বাদী হয়ে ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করেন। 

    নির্যাতিত নারীর অভিযোগ, গত ১৭ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে তিনি খালা বাড়ি থেকে ঝালকাঠি শহরে নিজ বাসায় আসছিলেন। যুব উন্নয়ন অফিসের সামনে আগে থেকে অপেক্ষমান আসিফ সিকদার মানিক, কোর্টের সামনের ফটোকপির দোকানী বাচ্চু ও কৃষ্ণকাঠি এলাকার রিয়াজ খান নামে তিন ব্যক্তি ওই নারীর পথরোধ করে। এসময় ওই তিন ব্যক্তি তাঁর কাপড় ধরে টানা হেঁচড়া  ও যৌনহয়রানি করেন। 

    তাদের ধস্তাধস্তিতে ওই নারী পড়ে গিয়ে আহত হন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এলে আসামিরা কাউকে কিছু না বলার হুমকি দিয়ে চলে যায়। 

    মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) আনছার”ল হক বলেন, ওই নারীর অভিযোগ মঙ্গলবার রাতে এফআইআর হিসেবে রেকর্ড করে আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষীদের সঙ্গে কথা বলেছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ