ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • রাজাপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারীর অভিযোগ 

    রাজাপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারীর অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক নারীকে হয়রানির অভিযোগে পুলিশের এসআই মো. শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

    গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ওই নারী বরিশাল রেঞ্জ ডিআইজি বরাবর লিখিত এ অভিযোগ দাখিল করেন।

    গতকাল মঙ্গলবার রাতেই ভুক্তভোগী রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে অভিযোগের কপি সংবাদিকদের হাতে দিয়ে এ তথ্য জানায়। এসআই শাহ আলম বর্তমানে রাজাপুর থানায় কর্তর‍্যত রয়েছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী স্থানীয় একটি মহলের সঙ্গে জমি-জমার বিরোধ চলে আসছিল। ওই মহলের ইন্ধনে এসআই শাহ আলম চাড়াখালীর স্থানীয় অপরিচিত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে গত শনিবার দুপুরে সুমার বাড়িতে যায়। শাহ আলম বাহিরে দাঁড়িয়ে থেকে অন্যদের জোরপূর্বক ঘরে প্রবেশ করে তল্লাশি চালাতে বলেন। এ সময় ঘরে ওই নারী ছাড়া কোন পুরুষ লোক ছিল না।

    তল্লাশির সময় ঘরে থাকা সমস্ত মালামাল তছনছ করে শাশুড়ির একটি মোবাইল ছিনিয়ে নেয় তারা। ভুক্তভোগী ওই নারী বাধা দিতে চাইলে এসআই শাহ আলম সুমাসহ সকলকে অকথ্য ভাষায় গালমন্দ করে মিথ্যা মামলায় চালান করে দেয়ার হুমকি দেয়।

    তল্লাশি শেষে ফিরে যাওয়ার সময় এসআই শাহ আলম ছিনিয়ে নেওয়া মোবাইল ফেরত দিয়ে ওই নারীকে জানান, তোর স্বামীকে সন্ধ্যার মধ্যে আমার কাছে হাজির করবি নইলে বাড়ি-ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিব। পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে বর্তমানে সুমাসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এসআই শাহ আলম যে কোনো সময় মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করতে পারে বলেও উল্লেখ করেন ভুক্তভোগী নারী। 

    এ ব্যাপারে অভিযুক্ত পুলিশের এসআই মো. শাহ আলমের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, বাবুল দাঁড়িয়া নামে এক লোক ওই নারীর স্বামী কবিরের বিরুদ্ধে একটি গরু চুরির অভিযোগ দেয়। ওই অভিযোগের তদন্ত করতে গিয়েছি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ