ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • প্রধান আসামী সোবাহান গ্রেপ্তার

    প্রতিপক্ষের হামলায় মঠবাড়িয়ায় নিহত ১

    প্রতিপক্ষের হামলায় মঠবাড়িয়ায় নিহত ১
    আসামী সোবাহান গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত আইয়ূব আলী সরদার (৫০) নামে এক ব্যাক্তি শনিবার দুপুরে চিকিসাধীন অবস্থান মারা গেছেন।  এর আগে গত  শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে সংঘর্ষের সময় আইয়ূব আলীসহ ৫ জন গুরুতর জখম হন। এসময় অন্যান্য আহতরা হলেন-রুবি বেগম (৪০), মিজানুর (৩৫), জালাল (৪০) ও মিতু আক্তার (২৫)।
    এ সংঘর্ষের ঘটনায় নিহত আইয়ূব আলী সরদারের মেয়ে মিতু বেগম (২৫) বাদি হয়ে প্রতিবেশী সোবাহান হাওলাদার (৫২) কে প্রধান আসামী করে ৯ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনের বিরদ্ধে শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামী সোবাহান কে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। গ্রেপ্তারকৃত সোবাহান একই গ্রামের মৃত.মজিদ হাওলাদারের ছেলে।

    মামলা সূত্রে জানা গেছে, নিহত আইয়ূব আলী সরদারের মেয়ে মিতু ও জামাতা নাঈম ওই এলাকায় জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলো। শুক্রবার সকালে ওই জমিতে প্রতিপক্ষ সোবাহন তার দলবল নিয়ে জমি দখল করার চেষ্টা করে। এসময় মিতুর বাবা আইয়ূব আলী সরদার বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার আত্মচিৎকারে রবি বেগম, মিজানুর, জালাল ও মিতু এগিয়ে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

    আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুর আহত আইয়ূব আলী, রুবি বেগম, মিজানুর, জালালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখান থেকে আইয়ূব আলী সরদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

    মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, মারামারির ঘটনায় প্রধান আসমী সেবাহানকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে । তিনি আরও বলেন হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তিত হবে। অন্যান্য আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ