ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • ঝালকাঠিতে বাস শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

    ঝালকাঠিতে বাস শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত চার শতাধিক বাস শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। রবিবার দুপুরে সার্কিট হাউস চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি। 

    পরে শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ৫০০ গ্রাম তেল। খাদ্যমাসগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধরণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। 

    সামাজিক দূরত্ব মেনে শ্রমিকরা খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি ফেরেন। লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত এসব মানুষ জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ