ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে শিক্ষকের গলায় গামছা পেচিয়ে টাকা-সোনা লুট

     রাজাপুরে শিক্ষকের গলায় গামছা পেচিয়ে টাকা-সোনা লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের স্কুল শিক্ষক সুধির রঞ্জনের গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে জিম্মি করে ঘরে থাকা ১২ হাজার টাকা ও স্ত্রী ও মেয়ের সোনার গহনা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

    গত রোববার রাত ৮ টার দিকে ওই স্কুল শিক্ষকের নিজবাড়িতে এ ঘটনা ঘটে। সুধির রঞ্জন তারাবুনিয়া গ্রামের হাজি সৈয়দ আফসার উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (হিসাব বিজ্ঞান) হিসেবে কর্মরত। 

    সুধির রঞ্জন জানান, স্থানীয় আমতলা বাজার থেকে এসে রাত ৮টার দিকে গরমের কারনে ঘরের সামনের পুকুর পাড়ের বৈঠক খানায় বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি তার ঘরের সামনে বসে তার নাম ধরে ডাকতে ছিলেন। তিনি ডাকে সাড়া দিয়ে ঘরের দিতে যাওয়া শুর” করলে পেছন থেকে কয়েক ব্যক্তি তার গলায় গামছা পেচিয়ে ফাঁস লাগিয়ে টেনে ঘরে তুলে হাত পা বেধে ফেলে। 

    এতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় স্ত্রী অচর্না রাণী ও দুই মেয়ে এগিয়ে এলে তাদেরও তাদেরও বেধে তাদের সাথে থাকা সোনার গহনা ও ঘরে থাকা প্রায় ১০/১২ হাজার টাকা লুটে নেয়। তাদের ডাকৎ চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। রাজাপুর থাানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ওই বাড়ি পরিদর্শন করে। 

    জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তবে ওই শিক্ষক অভিযোগ দিলে জড়িতদের বির”দ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় মাদকসেবীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা ওসির।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ