ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ

    ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনা মহামারিতে শ্রমিক সংকটে দিশেহারা ঝালকাঠির এক কৃষকের দুই বিঘা জমির বোরো ধান মহান মে দিবসে কেটে আঁটি বেঁধে মারাই করে ঘরে তুলে দিয়েছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। শনিবার সকালে সদর উপজেলার আগলপাশা গ্রামের কৃষক সাইফুল তালুকদারের জমির ধান কাটেন তাঁরা।  

    কৃষক সাইফুল তালুকদার জানান, ক্ষেতের বোরো ধান পেকে ক্ষেতেই পরে ছিল। তীব্র গরম ও প্রখর রোদের তাপে শ্রমিকরা ধান কাটায় অপারগতা প্রকাশ করছিল। এদিকে করোনা ও লকডাউনের কারনে কৃষকের দুশ্চিন্তা আরো বেরে যাচ্ছিল। ধান কাটার জন্য শ্রমিক সংকটে ভুগছিলেন তিনি। খবর পেয়ে জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকিরের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা কৃষকের মাঠে গিয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ধান কাটেন। পরে কাটা ধান আঁটি বেঁধে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তাঁরা। 

    বাড়িতে মেশিনের মাধ্যমে সেই ধান মারাই করেও দেন যুবলীগ নেতাকর্মীরা। দুই বিঘা জমির ধান কাটার জন্য প্রায় ১০ হাজার টাকার উপকার হয়েছে বলে জানিয়েছেন কৃষক সাইফুল তালুকদার।  জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঝালখাঠি-২ আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশে  ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে করোনায় সংকটে পরা কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগ।

     মহান মে দিবসে যুবলীগের নেতাকর্মীরা শ্রমিকের কাজ করে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। ঝালকাঠি জেলা যদি কোন কৃষক ধান কাটা নিয়ে শ্রমিক সংকটে ভোগেন, যুবলীগ সেই কৃষকের পাশে দাঁড়াবে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ