ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • কাঁঠালিয়ায় বিধবাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

     কাঁঠালিয়ায় বিধবাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঝালকাঠির কাঁঠালিয়ায় বিধবা এক নারীকে (৪৮) ধর্ষণের অভিযোগে মো. রফিক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে আসামি করে রবিবার রাতে কাঁঠালিয়া থানায় মামলা করেছেন ওই নারী। পুলিশ সোমবার সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে। 

    মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মার্চ ঘরের ভেতরে একা পেয়ে মাইদুল খলিফা ও রফিক নামে দুই যুবক পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। পরে তাঁর নগ্ন ভিডিও ধারণ ও ছবি তোলে যুবকরা। এ ঘটনা কাউকে জানালে, ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ধর্ষণকারীরা। এমনকি যুবকরা নারীর মোবাইলফোনটিও ছিনিয়ে নিয়ে যায়, যাতে সে কাউকে তাৎক্ষণিক ফোন করে বিষয়টি জানাতে না পারে। দুই দিন ভয়ে পালিয়ে থাকার পরে রবিবার দুপুরে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন ওই নারী। ইউএনও তাঁর অভিযোগটি থানায় পাঠালে রাতে পুলিশ মামলা রেকর্ড করে আসামি গ্রেপ্তারে অভিযান চালায়। আবাসনের একটি ঘর থেকে মো. রফিক নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রফিক শৌলজালিয়া গ্রামের আবদুস ছত্তার হাওলাদারের ছেলে। এদিকে আজ সোমবার সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

    কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, পুলিশ ওই নারীর মামলা রেকর্ড করে রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে। অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ