ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে মুক্ত বাংলা ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    রাজাপুরে মুক্ত বাংলা ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    ছবি : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর ছাত্র কল্যাণ পরিষদের অঙ্গসংগঠন মুক্ত বাংলা ব্লাড ডোনার ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার রাতে রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবরে সভাপতি রহিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান লিংকন শিকদার। 

    মুক্ত বাংলা ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শাহিন শিকদারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন রাজাপুর ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এম মোনায়েম খান, সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাওন। এ সময় উপস্থিত ছিলেন সদস্য আজগর আলী খান, কাওসার হোসেন, মাসুম আকন মনির সিকদার, এম রফিকুল ইসলাম নাঈম, নাইমুল ইসলাম নোমান, শাওন সিকদার, শাহাদাৎ হোসেন প্রমুখ। 

    বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এমনভাবে মানব সেবা ও সামাজিক বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে যুব সমাজের যত অংশ গ্রহণ বাড়বে তত সমাজের উন্নয়ন হবে। এ সংগঠনটি গত এক বছর যাবত বিনামুল্যে মানব সেবায় রক্তদান করে আসছে এবং সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ