ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠি সিটি ক্লাবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ 

    ঝালকাঠি সিটি ক্লাবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    করোনায় কর্মহীন অল্প আয়ের মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঝালকাঠি সিটি ক্লাব। শুক্রবার সকাল ১১টায় ক্লাব চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সরদার মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,  ক্লাবের প্রধান উপদেষ্টা ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, অসীমাঞ্জলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার। সংগঠনের সভাপতি আব্দুস সালাম চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাইনুল হক বাপ্পী। 

    পরে অসহায় মানুষের মাঝে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১টি ডেটল সাবানসহ মানবিক সহায়তার প্যাকেট তুলে দেন অতিথিবৃন্দ। শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ