ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুজন সভাপতি গ্রেপ্তার

    ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুজন সভাপতি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুজন সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

    সোমবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম টিটুর দায়ের করা মামলায় তাকে বাড়ি থেকে রাতেই গ্রেপ্তার করা হয়।  

    পুলিশ জানায়, নলছিটি পৌরসভার টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে মেয়র আবদুল ওয়াহেদ খান ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম টিটুকে নিয়ে সাংবাদিক খলিলুর রহমান মৃধা আপত্তিকর মন্তব্য করে সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে স্ট্যাটাস দেয়। 

    এ ঘটনায় সোমবার রাতেই নলছিটি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু। পুলিশ রাতেই পৌর এলাকার গৌরিপাশা গ্রামের বাড়ি থেকে সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে গ্রেপ্তার করে। খলিলুর রহমান মৃধা গৌরিপাশা গ্রামের মৃত মোশারেফ মৃধার ছেলে। তিনি সুজন সুশাসনের জন্য নাগরিক’র উপজেলা শাখার সভপতি ও দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি। তিনি গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বদ্বিতা করে হেরে যান। মামলায় বাদী শহিদুল ইসলাম টিটু উল্লেখ করেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মেয়র ও কাউন্সিলরদের সম্মানহানী হয়েছে। 

    আসামি বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে। তিনি পৌরসভার ভালো চান না। এই পেস্ট হাজার হাজার মানুষ দেখেছে। ফলে জনমনেও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি মামলা দায়ের করেন।  খলিলুর রহমানের পরিবার জানায়, নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করা নিয়ে শহিদুল ইসলাম টিটুর সঙ্গে সাংবাদিক খলিলুর রহমান মৃধার বিরোধ চলছিল। 

    এরই জেরে তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা করা হয়েছে।  নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তিনি একাই আসামি।  
    এদিকে সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বের তাঁর মুক্তি দাবি করেছেন জেলার সাংবাদিকরা। 

    তাঁর মুক্তি দাবি করেছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. ইলিয়াছ সিকদার ফরহাদ, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন তালুকদার, পৌর শাখার সাধারণ সম্পাদক ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ