ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • রাজাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    রাজাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী সৈয়দ জিহাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর পিংড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

    জিহাদ শুক্তগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরউজ্জামান মনিরের ছেলে। স্বজনরা জানান, শিশুটি ঘরের খেলা করছিল। সেই সময় শিশুটির মা ছাবিনা ইয়াছমিন শিশুটির জন্য খাবার তৈরি করছিল। 

    খাবার তৈরি শেষে শিশুটিকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করে। পরে এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ