ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • নলছিটিতে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ পেলেন দরিদ্র মানুষ

    নলছিটিতে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ পেলেন দরিদ্র মানুষ
    ছবি : প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করছেন সংশ্লিষ্টরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি পৌরসভার ৩ হাজার ৮১ জন গরিব ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৪৫০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার সকালে পৌরসভা চত্বরে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

    পরে ৯টি ওয়ার্ডের মানুষের মাঝে এ সহায়তার টাকা প্রদান করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান। ঈদের আগে নগদ টাকা পেয়ে খুশি দরিদ্র এসব মানুষ।

    অনুষ্ঠানে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার থেকে কোন  দুঃস্থ ও অসহায় পরিবার বাদ যাবে না। বর্তমান সরকার সফলতার সঙ্গে দেশকে এগিয়ে নিচ্ছেন সামনের দিকে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলে বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলা করার জন্য আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে ট্যাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার আজীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জার্নধন দাস ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ