ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • নলছিটিতে নগদ অর্থ সহায়তা না পেয়ে নারীদের ক্ষোভ

    নলছিটিতে নগদ অর্থ সহায়তা না পেয়ে নারীদের ক্ষোভ
    ছবি : নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের অবস্থান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি পৌরসভায় বরাদ্দকৃত নগদ অর্থ সহায়তা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ৯ নম্বর ওয়ার্ডের গরিব ও অসহায় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ ওয়ার্ডের অর্ধশতাধিক নারী জড়ো হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

    ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পারুল বেগম বলেন, আমি অসহায় দিনমজুর। করোনার কারনে কাজও করতে পারছি না। বর্তমানে খুবই আর্থিক অনটনে আছি। আমার পরিবারে চারজন সদস্য রয়েছেন নিত্যদিনের খাবার জোগার করা আমার জন্য এখন কঠিন হয়ে পড়েছে। আমিও প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ৪৫০ টাকা পাইনি।
    এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক হাওলাদার বলেন, আমি প্রধানমন্ত্রীর ঈদ উপহারের স্লিপ বিতরণ করিনি। স্লিপ বিতরণ করেছেন আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ আকন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, উপজেলা চত্বরে জড়ো হওয়া মহিলাদের কথা আমি শুনেছি। তাঁরা কোন ত্রাণ পাননি বলে আমার কাছে অভিযোগ করেছেন। আমি তাদের একটি তালিকা করে পৌর মেয়রের কাছে জমা দেওয়ার জন্য বলেছি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ