ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • নলছিটিতে ম্যাজিক গাড়ি বন্ধের দাবিতে সড়ক অবরোধ

    নলছিটিতে ম্যাজিক গাড়ি বন্ধের দাবিতে সড়ক অবরোধ
    ছবি : বিক্ষোভ করছেন অটোরিক্সা চালকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটির হদুয়া সড়কে ম্যাজিক গাড়ী বন্ধের দাবিতে অটোরিকশা চালকরা সড়ক অবরোধ ও  বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকালে নলছিটি হাসপাতাল সড়কে শতাধিক অটোরকশাচালক এ কর্মসূচি পালন করেন।

    অটোরিকশা মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির জানান, এ সড়ক দীর্ঘদিন খানাখন্দে ভরা ছিল। তখন গাড়ির সমস্যা হবে যেনেও যাত্রীদের সুবিধার্থে অটোরিকশা চলাচল করেছে। ওই সময় অন্য কোন যাত্রীবাহী গাড়ি এ সড়কে চলাচল করেনি। এখন সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সুযোগ পেয়ে ম্যাজিক গাড়ীর মালিক ও চালকরা ইচ্ছামত এ সড়কে তাদের গাড়িগুলোকে পরিচালনা করছেন। ফলে অটোরিকশার মালিক ও চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অনিয়মের সমাধানের জন্য তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    সড়ক অবরোধের খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও নলছিটি পৌর মেয়র আবদুল ওয়াহেদ খান ছুটে যান। মেয়র চলতি মাসের বাকি কয়দিন উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন। তিনি বলেন, এখন ঈদের সময় যাত্রীদের যাতে দুর্ভোগ পোহাতে না হয় এজন্য আপনারা মিলেমিশে গাড়িগুলো পরিচালনা করুন। ঈদের পরে উভয়পক্ষকে নিয়ে আলোচনা করে একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে। তার আশ্বাসে অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ