ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • রাজাপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

    রাজাপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি নিয়ে পুরনো বিরোধের জেরে ঝালকাঠির রাজাপুরে মো. হালিম খলিফা (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার রাত ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত হালিম মঠবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একই এলাকার মৃত মজিদ খলিফার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

    নিহত হালিম খলিফার বড় বোন ফেরদৌসি আক্তার জানায়, প্রতিবেশী মন্টু খলিফার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে হালিমের বিরোধ চলছিল। সোমবার রাত ৮টার দিকে হালিম ও তার সম্বন্ধি লিটন ও সাইদুল বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় মন্টু খলিফা, তুহিন খান, শাহিন ও শামিমসহ কয়েকজন ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে হালিম গুরুতর আহত হয়। এ সময় হালিমের চিৎকারে তাঁর স্ত্রী সুখি আক্তার ছুটে এলে তাকেও আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হালিমকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    কর্তব্যরত চিকিৎসক কনক প্রভা জানায়, ধারাল অস্ত্রের আঘাতে হওয়া গভীর ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় পুলিশি অভিযান চলছে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ