ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • রাজাপুরে খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

    রাজাপুরে খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের ইউসুফ আলী ও সিদ্দিকের বাড়ি এলাকার ভারানি খাল খননের দাবিতে দেড় শতাধিক কৃষকরা মানববন্ধন করেছেন।

    শুক্রবার বেলা ১১ টার দিকে ওই এলাকার কোলায় (মাঠ) এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মালেক সিকদার, ইউসুফ আলী হাওলাদার, সোহরাফ হাওলাদার, বারেক সিকদার, সুলতান ফকির, মজিবর রহমান হাওলাদার ও মজিবুর রহমান খান প্রমুখ। বক্তারা জানান, কয়েক বছর ধরে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ওই খালটি পলী পড়ে মরে যাওয়ায় বর্তমানে পশ্চিম বাদুরতলা গ্রামের ২টি কোলায় (মাঠ) চরম পানি সংকট দেয়া দিয়েছে।

    এতে কৃষকরা সঠিক সময়ে বীজতলা করতে পারছেন না এবং অন্যান্য ফসল ও সবজি চাষও ব্যাহত হচ্ছে। বর্তমানে পানি না ওঠায় বীজতলা করতে না পারায় ধান চাষ নিয়ে শঙ্কিত কৃষকরা। বক্তারা আরও জানান, মঠবাড়ি ইউনিয়ন পরিষদের পেছনের খালটি থেকে ইউসুফ আলী ও সিদ্দিকের বাড়ির মধ্য দিয়ে দক্ষিনে প্রায় ১ কিলোমিটার এ খালটি কোলায় (মাঠ) ভেতরে বয়ে গেছে। কিন্তু দীর্ঘদিনে খনন না হওয়ায় কৃষি জমির পলি পরে ভরাট হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। বর্তমানে স্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করছে না এবং বর্ষার দিনে পানি নামতে না পারায় জলাবন্ধতার সৃষ্টি হয়। এ কারন দুই কোলার ২শ একরেও বেশি জমির ২ শতাধিক কৃষকরা বিপাকে পড়েছেন। কৃষকদের অভিযোগ করে জানান, ওই এলাকার শাহ জাহান ও কালাম হোসেন তাদের জমির কালভার্ট ভরাট করে রেখেছে। এতে পানি ওঠা-নাম করতে পারছে না। অভিযোগের বিষয়ে শাহ জাহান জানান, কেহই কালভার্ট ভরাট করেনি। এমনিতেই ভরাট হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান চামিং তালুকদার জানান, খালটি খনন জরুরি হয়ে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ