ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে নদীতে পড়ে দুদিন ধরে জেলে নিখোঁজ

    রাজাপুরে নদীতে পড়ে দুদিন ধরে জেলে নিখোঁজ
    নদী তীরে কাদছে স্বজনরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে জাল দিয়ে নদীতে মাছ শিকার করতে গিয়ে মো. মিরাজ মোল্লা (২০) নামে এক জেলে দুদিন ধরে নিখোঁজ রয়েছে । নিখোঁজ মিরাজ ঐ এলাকার মৃত আব্দুল হাই মোল্লার ছেলে। 

    গত বৃহস্পতিবার দুপুর একটার দিকে মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। বিকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। 

    স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন জানায়, সকালে মিরাজ তার প্রতিবেশী ১২ বছর বয়সী রুমানকে নিয়ে বিষখালী নদীতে মাছ শিকার করতে যায়। মাছ শিকার শেষে দুপুরে ফিরে আসার সময় শেষ বারের মতো নদীতে জাল মারতে গিয়ে নদীতে পরে নিখোঁজ হয়। 

    পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মিরাজকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ